২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশী সাংবাদিকরা আসতে শুরু করেছেন

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশী সাংবাদিকরা। ১৭ ফেব্র"য়ারি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এছাড়া উদ্বোধনী ম্যাচসহ বিশ্বকাপের আটটি খেলা হবে বাংলাদেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 01:35 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশী সাংবাদিকরা। ১৭ ফেব্র"য়ারি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এছাড়া উদ্বোধনী ম্যাচসহ বিশ্বকাপের আটটি খেলা হবে বাংলাদেশে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৬ ফেব্র"য়ারি পর্যন্ত ৩৬ জন সাংবাদিককে ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। এদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ১৯ জন, অস্ট্রেলিয়ার ৫ জন, পাকিস্তানের ৬ জন, ভারতের ৮ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন এবং নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ১ জন সাংবাদিক রয়েছেন। ওই কর্মকর্তা আরো বলেন, এই ৩৬ জনসহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমতি পাওয়া ৭৩ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশে আসার কথা রয়েছে। তিনি জানান, অনুমোদন পাওয়া সাংবাদিকরা নিজ নিজ দেশের বাংলাদেশ মিশন থেকে ভিসা সংগ্রহ করবেন। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ভিসা অনুমোদনের প্রক্রিয়া চলতে থাকবে। ১৯ ফেব্র"য়ারি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ ও ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসএনএল/১৯৩৫ ঘ.