২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ শ্রীলঙ্কার

তৃতীয় ও শেষ একদিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 08:13 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ও শেষ একদিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম খেলাটি বৃষ্টিতে ভেসে যায়। কলম্বোয় টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। খেলেছে ৪৯ ওভার। ইনিংসের প্রথম ওভারের প্রথম ও শেষ বলে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল ও আড্রিয়ান বারাথ বিদায় নেন। স্কোর বোর্ডে তখনো কোনো রান জমা হয়নি। এ অবস্থায় দলের হাল ধরেন ড্যারেন ব্রাভো ও রামনরেশ সারওয়ান। তৃতীয় উইকেট জুটিতে ১২৫ রান তুলে প্রাথমিক বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন তারা। কিন্তু মাত্র ৩ রানের ব্যবধানে তারা দু'জনই সাজঘরের পথ ধরেন। ব্রাভো ৯১ বলে ৭৯ ও সারওয়ান ৬৬ বলে ৫১ রান করেন। এরপর শুরু হয় ব্যাটসম্যানদের উইকেটে যাওয়া ও আসার পালা। কার্লটন বগ ৪৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, কিন্তু দলের হার ঠেকাতে পারেননি। শ্রীলঙ্কার পক্ষে অজন্তা মেন্ডিস ৪ উইকেট নেন ৪৬ রানে। এছাড়া থিসারা পেরেরা ৩ উইকেট নেন। এজন্য তিনি রান দেন ৩৬। এর আগে প্রথমে ব্যাট করে শুরুটা ভালোই করেন শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা (৩৯) ও তিলকরতে