২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার মধ্যম সারির ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন রানাতুঙ্গা

শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দেশটির এবারের বিশ্বকাপ দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, বিশ্বকাপে সফল হতে হলে দলের মধ্যম সারির ব্যাটিংকে শক্তিশালী করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দেশটির এবারের বিশ্বকাপ দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, বিশ্বকাপে সফল হতে হলে দলের মধ্যম সারির ব্যাটিংকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, "আমাদের দলটি বেশ ভালো। বিশেষ করে মুত্তিয়া মুরালিধরন ও লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন বোলিং লাইনআপ খুবই শক্তিশালী। তবে দলের মধ্যম সারির ব্যাটিং নিয়ে আমি উদ্বিগ্ন।" ব্যাটিং লাইনআপ নিয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, "কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের ৩ ও ৪ নম্বরে ব্যাট করা উচিৎ হবে না। তাদের যে কোনো একজনের ৫ নম্বরে নামা উচিৎ। আর চামারা কাপুগেদারাকে উঠিয়ে আনা যেতে পারে ৪ নম্বরে।" হামবানতোতায় ২০ ফেব্র"য়ারি কানাডার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৪৭ ঘ.