২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ক্রিকেট দল

অনুশীলন ও মাঠের পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্য মঙ্গলবার চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুশীলন ও মাঠের পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার জন্য মঙ্গলবার চট্টগ্রামে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন অনুশীলন করবেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ ফেব্র"য়ারি বিকেলে ঢাকার উদ্দেশে রওনা দেবেন ক্রিকেটাররা। একটি বেসরকারী বিমান সংস্থার বিমানে করে মঙ্গলবার বেলা ১১ টায় দলের দশ সদস্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর ১৫ মিনিট পর আরেকটি বেসরকারী বিমান সংস্থার বিমানে করে আসেন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালসহ বাকি পাঁচ জন। তারা থাকছেন পেনিনসুলা হোটেলে। দলের ম্যানেজার তানজীব আহসান সাদ সাংবাদিকদের বলেন, "খেলার আগে পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নেয়াই আমাদের মূল লক্ষ্য।" প্রথম দিন (মঙ্গলবার) অনুশীলন করা হয়নি বলে জানিয়ে তিনি বলেন, ব্যায়ামাগার ও ঘুরে-ফিরে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। ম্যানেজার বলেন, বুধবার বিকেল ৩ টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে। ফ্লাড-লাইটে অনুশীলন করা হবে বলে তিনি জানান। একটি প্রস্তুতি ম্যাচসহ চট্টগ্রামে বিশ্বকাপের তিনটি খেলা হবে। ১২ ফেব্র"য়ারি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ খেলবে কানাডার সঙ্গে। এছাড়া ১১ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন-রাতের খেলায় বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। ১৪ মার্চ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। এদিকে বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্ণফুলী নদীতে নৌ-শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রা শুরু হয় নদীর সদরঘাট থেকে। শেষ হয় পতেঙ্গা সমুদ্র সৈকতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/টিআর/২১০৯ ঘ.