২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্বাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি বাতিল

ভারতের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচগুলোতে নিম্বাসের প্রচারস্বত্ব বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচগুলোতে নিম্বাসের প্রচারস্বত্ব বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেন, চুক্তির শর্ত অনুযায়ী যে নিয়মে নিম্বাসের বোর্ডের পাওনা পরিশোধ করার কথা ছিলো তা না করায় বোর্ড চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রধান রাজীব শুক্লা বলেন, “তারা (নিম্বাস) শর্ত ভেঙ্গেছে। তারা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দুটোর জন্য ৫০ শতাংশ অর্থ বোর্ডকে অগ্রিম দেয়নি। তাই বিসিসিআইয়ের সামনে চুক্তি বাতিল করা ছাড়া অন্য কোনো উপায় ছিলো না।” আগামী আট মাস ভারতের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। তাই নিম্বাসের সঙ্গে চুক্তি বাতিল করে নতুন কারো সঙ্গে চুক্তির এটাই উপযুক্ত সময় বলে মনে করছে বিসিসিআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪০ঘ.