২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডই হবে আসল পরীক্ষা: আফ্রিদি

গত বছরের ব্যর্থতা ও বিতর্ক পেছনে ফেলে পাকিস্তান দল এখন সাফল্যের আলোয় উদ্ভাসিত। শ্রীলঙ্কাকে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হারানোর পর বাংলাদেশ সফরেও এখনও পর্যন্ত তারা শতভাগ সফল। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। শহিদ আফ্রিদির আশঙ্কা, টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দলের সঙ্গেই তাদের ‘আসল পরীক্ষা’ হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের ব্যর্থতা ও বিতর্ক পেছনে ফেলে পাকিস্তান দল এখন সাফল্যের আলোয় উদ্ভাসিত। শ্রীলঙ্কাকে টেস্ট-ওয়ানডে দুটো সিরিজেই হারানোর পর বাংলাদেশ সফরেও এখনও পর্যন্ত তারা শতভাগ সফল। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। শহিদ আফ্রিদির আশঙ্কা, টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দলের সঙ্গেই তাদের ‘আসল পরীক্ষা’ হবে। দুবাই ও আবুধাবিতে তিনটি টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। দুবাইয়ে প্রথম টেস্ট শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। তার আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। গত মে মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করার পর থেকে প্রতিটি সিরিজেই জিতেছে পাকিস্তান। যদিও এই সময়ে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশের মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর সঙ্গে তারা লড়াইয়ে নেমেছে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও ওয়ানডেতে পাকিস্তানের সা¤প্রতিক সাফল্যের অন্যতম রূপকার আফ্রিদি। এই অলরাউন্ডারের ধারণা, ইংল্যান্ডের সঙ্গে সিরিজটা ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি বলেন, “বছর জুড়ে পাওয়া জয় আমাদের বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে। মানসিকভাবে আমরা এখন দারুণ উজ্জীবিত। আমরা একটা জয় পেতে অভ্যস্ত দল গড়ে তুলেছি ঠিকই, তবে ইংল্যান্ডের মুখোমুখি হওয়াটা দারুণ রোমাঞ্চকর হবে। এবং সেটাই হবে আসল পরীক্ষা। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলা মানেই রোমাঞ্চকর ঘটনার সম্ভাবনা। এরপরই (ইংল্যান্ডের সঙ্গে সিরিজ) বোঝা যাবে আমরা কোথায় দাঁড়িয়ে আছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১৭ঘ.