২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শক হয়ে গেলেন ভেট্টোরি

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এক মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এক মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরিকে। স্ক্যান-প্রতিবেদন নিশ্চিত করেছে ভেট্টোরির চোটের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে দ্বিতীয় টেস্ট শুরুর আগে এই চোটের অবস্থা খারাপ হয়ে যায়। এতে কপাল খুলে যায় বাঁ-হাতি সিমার ট্রেন্ড বোল্টের। জীবনে প্রথমবারের মতো টেস্ট খেলার সুযোগ পান তিনি। নিউজিল্যান্ডের ফিজিওথেরাপিস্ট পল ক্লজ এক বিবৃতিতে বলেন, হ্যামস্ট্রিংয়ে আবারো চোট পেয়েছেন ড্যান। গত কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগছেন তিনি। খেলার মতো পুরো সুস্থ হয়ে উঠতে ভেট্টোরির তিন থেকে চার সপ্তাহ লাগবে বলে উল্লেখ করে বিবৃতিতে তিনি বলেন, “আমরা আশা করছি, নতুন বছরে তিনি আবারো মাঠে ফিরতে পারবেন।” ভেট্টোরি ১০৭ টেস্টে ৩০.৬৪ গড়ে রান করেছেন ৪,৩৫১। উইকেট নিয়েছে ৩৫৫টি, গড় ৩৩.৬৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৭ ঘ.