২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল দল বলায় চাপ কমবে: জয়াবর্ধনে

শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে বলেছেন, দুর্বল দল হিসেবে অভিহিত করলে চাপ কমে। আর দুর্বল হিসেবেও অনেক সফলতা পেয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 09:59 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) – শ্রীলঙ্কার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে বলেছেন, দুর্বল দল হিসেবে অভিহিত করলে চাপ কমে। আর দুর্বল হিসেবেও অনেক সফলতা পেয়েছে শ্রীলঙ্কা। গত দুইটি বিশ্বকাপকে উদাহরণ হিসেবে টেনে জয়াবর্ধনে বলেন, “সর্বশেষ দুইটি বিশ্বকাপে শ্রীলঙ্কা ফেভারিট ছিলো না। তারপরও দুটি আসরেই ফাইনাল খেলেছি আমরা।” “দক্ষিণ আফ্রিকা সফরে কোনো রকম প্রত্যাশার চাপ না থাকাটা বরং আমাদের জন্য ভালোই হয়েছে,” যোগ করেন সাবেক লঙ্কন অধিনায়ক। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। এবছর শ্রীলঙ্কা মাত্র একটি টেস্ট জিতেছে। হেরেছে তিনটি সিরিজ। এ নিয়ে সমালোচনার ঝড়বইছে। এ সম্পর্কে জয়াবর্ধনে বলেন, “যেকোন সমালোচনার যোগ্য জবাব হচ্ছে হচ্ছে ভালো খেলা। খেলোয়াড়রাও উদগ্রীব হয়ে আছেন নিজেদের মেলে ধরতে।” ৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার সফর শুরু হবে। সফরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১৪৯