২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসারদের চোট প্রবণতার ব্যাখ্যা দিলেন হ্যাডলি

বর্তমান পেসারদের একটু বেশিই চোটের মধ্যে পড়তে হয়। এর কারণ হিসেবে তাদের বোলিং ধরণকেই দায়ী করছেন নিউজিল্যান্ডের কিংবদন্তীতুল্য অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান পেসারদের একটু বেশিই চোটের মধ্যে পড়তে হয়। এর কারণ হিসেবে তাদের বোলিং ধরণকেই দায়ী করছেন নিউজিল্যান্ডের কিংবদন্তীতুল্য অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি। হ্যাডলির মতে, ক্রিজের থেকে বেশি দূরত্ব রেখে বল করলে চোটে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এই প্রবণতা সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বেশি দেখা যায়। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “বোলার যদি আউটসুইঙ্গার বা লেগ কাটার বল করেন তবে তিনি স্টাম্পের কাছাকাছি থেকে বল করবেন। যা আমরা সাধারণত টেস্ট ক্রিকেটেই বেশি করি। বোলার উইকেট সোজা বল করলে শারীরিকভাবেই সেটা তার জন্য উত্তম।” “কিন্তু ওয়ানডে ক্রিকেটে, বিশেষ করে ইনিংসের শেষ দিকে বল করার সময় বোলার ক্রিজের থেকে দূরত্ব রেখে বল করেন। এর ফলে বোলারদের শরীরে বাড়তি চাপ পড়ে। যার মাশুল পরে তাকে গুনতে হয়,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৭ঘ.