২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেট্রো ও সিলেটের জয়

আরাফাত সানি ও এনামুল হক জুনিয়রের বোলিং নৈপুণ্যে ত্রয়োদশ জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও সিলেট। বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনে ঢাকা মেট্রো ৯ উইকেটে রংপুরকে ও সিলেট ৪ উইকেটে বরিশালকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরাফাত সানি ও এনামুল হক জুনিয়রের বোলিং নৈপুণ্যে ত্রয়োদশ জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে ঢাকা মেট্রো ও সিলেট। বৃহস্পতিবার চতুর্থ ও শেষ দিনে ঢাকা মেট্রো ৯ উইকেটে রংপুরকে ও সিলেট ৪ উইকেটে বরিশালকে হারিয়েছে। ঢাকা মেট্রো-রংপুর জয়ের জন্য ঢাকা মেট্রোর প্রয়োজন পড়ে মাত্র ২৮ রানের। শুধু আসিফ আহমেদের (৮) উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় তারা। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ১১ ও শাহবাজ বাট ৭ রানে অপরাজিত থাকেন। এর আগে ৩ উইকেটে ৯৩ রান নিয়ে খেলা শুরু করে দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অলআউট হয়ে যায় রংপুর। তাই মাত্র ২৭ রানের লিড পায় তারা। ধীমান ঘোষের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। ১০৮ বলের ইনিংসটিতে ১৪টি চার। ২৩ রান করেন সাজিদুল ইসলাম । ৪১ রানে ৬ উইকেট নেয়া আরাফাত সানি ঢাকা মেট্রোর সেরা বোলার। সিলেট-বরিশাল জিততে হলে সিলেটকে করতে হতো ১৮৩ রান। নাদিফ চৌধুরীর অর্ধশতকের সুবাদে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। ৫৮ রানে অপরাজিত থাকা নাদিফের ১২০ বলের ইনিংসে ৬টি চার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬১ রানে ৪ উইকেট হারানো সিলেটের বিপদ থেকে উদ্ধারের সূচনা নাদিফ ও গোলাম রহমানের (৩৮) সৌজন্যে। পঞ্চম উইকেট জুটিতে দুজনের অবদান ৬৪ রান। এরপর নাদিফ ও গোলাম মাবুদের (৩১) ৪৮ রানের ষষ্ঠ উইকেট জুটি জয়ের পথে নিয়ে যায় সিলেটকে। বরিশালের পক্ষে ইশরাক সনেট ও ইফতেখার নাঈম দুটি করে উইকেট নেন। এর আগে ৭ উইকেটে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নামা বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৯৯ রানে। ইফতেখার নাঈমের ব্যাট থেকে আসে ৭৭ রান। ৬৪ রানে ৭ উইকেট নেন সিলেটের অধিনায়ক এনামুল হক জুনিয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮২৫ঘ.