ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তীতুল্য ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। স¤প্রতি জনসমক্ষে আসা তার একটি চিঠিতে এ কথা জানা গেছে।
১৯৭৯ সালে একটি টেলিগ্রামের উত্তর দিতে গিয়ে ওই চিঠি লিখেছিলেন ব্র্যাডম্যান। তিনি লেখেন, “পঞ্চাশ বছর ধরে আমি ক্রিকেটের একটা মান ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এই যুগে এটা সহজ কাজ নয়। এখন সব কিছুই তো অধঃপতনের পথে।”
“এখন আমি দেখতে পাই ছয় জন সীমানার কাছে ফিল্ডিং করে, কিন্তু কোনো স্লিপ থাকে না। এতে আমি ভীষণ অবাক হই। মূল্যবোধ ও সৎ গুণাবলীর পরিবর্তন শুধু আমাদের চিন্তাধারার জন্যই নয়, চরিত্রের জন্যও হুমকি স্বরূপ। এটা আপনার চেয়ে আর কে ভালো জানে,” যোগ করেন ব্র্যাডম্যান।
‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, চিঠিটি ব্র্যাডম্যানের জন্মস্থান বাউরালের ‘ইন্টারন্যাশনাল হল অফ ফেম’-এর নতুন ব্র্যাডম্যান গ্যালারিতে প্রদর্শিত হয়েছে।
সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত ব্র্র্যাডম্যানের টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং গড় (৯৯ দশমিক ৯৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৬ঘ.
bdnews24