২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের স্পন্সর কুল অ্যান্ড কুল

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজের স্পন্সর হয়েছে দুবাই ভিত্তিক প্রসাধনী সামগ্রীর প্রতিষ্ঠান কুল অ্যান্ড কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঘরোয়া সিরিজের স্পন্সর হয়েছে দুবাই ভিত্তিক প্রসাধনী সামগ্রীর প্রতিষ্ঠান কুল অ্যান্ড কুল। শনিবার এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে কুল অ্যান্ড কুলের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহমেদ। এ সময় এক্সিম টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক, কুল অ্যান্ড কুল কোম্পানির আঞ্চলিক ব্যবস্থাপক নাসির জুবায়েরি এবং কুল অ্যান্ড কুল বাংলাদেশের পরিবেশক ব্যবস্থাপক মোজাম্মেল ইকবাল উপস্থিত ছিলেন। স্পন্সর প্রতিষ্ঠানটি বিসিবিকে দিচ্ছে ২ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে টাইটেল স্পন্সর হিসেবে ১ লাখ ৭০ হাজার ডলার দিচ্ছে তারা। সিরিজে সব মিলিয়ে অর্থ পুরস্কার ২৯ হাজার ৫০০ ডলার। মাচ সেরা, সিরিজ সেরা, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারীর জন্যও পুরস্কার থাকবে। কুল অ্যান্ড কুল এর আগে একাধিক আন্তর্জাতিক সিরিজের স্পন্সর হলেও বাংলাদেশে এটাই তাদের এ ধরনের প্রথম উদ্যোগ। বাংলাদেশ সফরে একটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৫ঘ.