২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ও টি-টোয়েন্টি দেশের মর্যাদা পাওয়ায় জাতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহিলা বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় যুক্তরাষ্ট্রকে হারিয়ে আন্তর্জাতিক ওয়ান ডে ও টি-টোয়েন্টি দেশের মর্যাদা পাওয়ায় জাতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, মহিলা ক্রিকেট দল অভূতপূর্ব ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে গোটা জাতির জন্য গৌরব বয়ে এনেছে। “আমি বিশ্বাস করি, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আগামী দিনেও খেলার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে,” বলেন তিনি। এই আন্তর্জাতিক সম্মান এদেশের নারী সমাজকে প্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন খালেদা। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মর্যাদা অর্জন করে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২৩০০ ঘ.