ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক সূচীতে ২০১৩ সালে হওয়ার কথা থাকলেও ২০১৭ সালের আগে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
দুবাইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে দেখতে গিয়ে লরগাত বলেন, "২০১৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে না। সর্বশেষ নির্বাহী কমিটির সভায় ২০১৭ সালে প্রথমবারের মত এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। অল্প সময়ের মধ্যে প্রতিযোগিতাটি হচ্ছে না বলে আমি হতাশ। কিন্তু স¤প্রচার ও স্পন্সর কোম্পানিগুলোর সঙ্গে ২০১৫ সাল পর্যন্ত আমরা অঙ্গীকারবদ্ধ।"
গত মাসে নির্বাহী কমিটির সভা শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানিয়েছিলো, স¤প্রচার ও স্পন্সর কোম্পানির সাহায্য ছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২১২ঘ.
bdnews24