২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধাম্মিকার বদলে শ্রীলঙ্কা দলে পেরেরা

চোট পাওয়ায় শ্রীলঙ্কার ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না। তার বদলে দলে নেয়া হয়েছে থিসারা পেরেরাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 11:15 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -চোট পাওয়ায় শ্রীলঙ্কার ফাস্ট বোলার ধাম্মিকা প্রসাদ পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলতে পারবেন না। তার বদলে দলে নেয়া হয়েছে থিসারা পেরেরাকে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহয় পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলার সময় মাংস পেশীতে টান ধরে ধাম্মিকার। ফলে খেলায় তিনি বল করতে পারেন মাত্র চার ওভার। এবারের বিশ্বকাপ ক্রিকেটে খেলার পর এ বছরের শুরুতে দলের সঙ্গে ইংল্যান্ড সফর যান পেরেরা। এরপর থেকে দলের বাইরে ছিলেন তিনি। এরই মধ্যে চোট পেয়ে দলের বাইরে চলে গেছেন নুয়ান কুলাসেকারা, শামিন্দা ইরাঙ্গা, অজন্তা মেন্ডিস ও প্রসন্ন জয়াবর্ধনে। তাই দলের খেলোয়াড়দের সার্বিক 'ফিটনেস' নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান নির্বাচক দ্যুলিপ মেন্ডিস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০২ ঘ.