ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বে তিন দিনেই জয় পেয়েছে সিলেট ও খুলনা। এবারের আসরে প্রথম দ্বিশতক করেছেন রাজশাহীর ফরহাদ হোসেন।
সিলেট-রংপুর
ফতুল্লায় রংপুরকে ইনিংস ও ১৭৩ রানে হারিয়েছে সিলেট।
৪ উইকেটে ৩৬২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সিলেট। অলক কাপালীর ৯১ রানের সুবাদে ৯ উইকেটে ৪২৩ রানে ইনিংস ঘোষণা করে সিলেট। সুবাদে ২৮৫ রানের লিড পায় তারা।
রংপুরের পক্ষে সাজিদুল ইসলাম ৪ উইকেট নেন ৮২ রানে।
জবাবে ব্যাট করতে নেমে আবু জাহেদের তোপের মুখে ১১২ রানে শেষ হয়ে যায় রংপুরের দ্বিতীয় ইনিংস। জাহেদ ৫ উইকেট নেন ২৪ রানে। এর আগে প্রথম ইনিংসেও ৪ উইকেট নেন তিনি।
রংপুরের পক্ষে সাজিদ সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া ধীমান ঘোষের ব্যাট থেকে আসে ৩০ রান।
ঢাকা-খুলনা
যশোরে ঢাকাকে ৯১ রানে হারিয়েছে খুলনা।
৬ উইকেটে ১৫৮ রান নিয়ে খেলা শুরু করে খুলনা। ডলার মাহমুদের ৩১ রানের সুবাদে খুলনার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২১৯ রানে।
মায়ের মৃত্যুর কারণে মঙ্গলবার মাঠে নামতে পারেননি আব্দুর রাজ্জাক।
ঢাকার পক্ষে অধিনায়ক মোহাম্মদ শরীফ ও নাজমুল হোসেন অপু ৩টি করে উইকেট নেন।
২৮৬ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৯৪ রানে অল আউট হয়ে যায় ঢাকা। তৈয়বুর পারভেজ সর্বোচ্চ ৫৩ রান করেন। এছাড়া আবুল বাশার করেন ৪৯ রান।
খুলনার পক্ষে তাপস ঘোষ ৫ উইকেট নেন ৫১ রানে।
ঢাকা মেট্রো-বরিশাল
সিলেটে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা মেট্রো। জয়ের জন্য বুধবার শেষ দিনে বরিশালের প্রয়োজন ৪৩৬ রান। হাতে আছে ৮ উইকেট।
৬ উইকেটে ৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বরিশাল। শেষ ৪ উইকেটে ৪৫ রান যোগ ১২০ রানে অলআউট হয় তারা। আরাফাত সানি ৫ উইকেট নেন ১১ রানে।
৩৩০ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। তাই বরিশালের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫১৬ রান।
তাসামুল হক ৫৩ ও আরমান হোসেন ৪২ রান করেন। আসিফ আহমেদ অপরাজিত থাকেন ৫৭ রানে। মোহাম্মদ আশরাফুল মাত্র ৭ রান করে আউট হয়ে যান।
ইশামুল আহসান ৪ উইকেট নেন ৪২ রানে।
ব্যাট করতে নেমে দিন শেষে বরিশালের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান। ইশামুল ২৬ ও শাহীন হোসেন ৪ রান নিয়ে ব্যাট করছেন।
চট্টগ্রাম-রাজশাহী
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরহাদ হোসেনের দ্বিশতকে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী।
৪০৬ বলে ২১৬ রান করে রান আউট হয়ে যান ফরহাদ। ৫৩৫ মিনিট দীর্ঘ ইনিংসটিতে ১৮টি চার ও দুটি ছক্কা।
জুবায়ের আহমেদ ৪৮ রান করেন।
৯ উইকেটে ৪৫৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করা রাজশাহীর লিড ৭৫ রানের।
চট্টগ্রামের পক্ষে কাজী কামরুল ৪ উইকেট নেন ৮০ রানে।
জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদে চট্টগ্রাম।
রাজশাহীর পক্ষে অধিনায়ক ফরহাদ রেজা ও সাকলায়েন সজীব দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৭ঘ.
bdnews24