ঢাকা, নভেম্বের ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যড্রিয়ান বারাথ।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা দলে এই একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো সিরিজে আর খেলেন নি বারাথ। তার বদলে টেস্ট দলে জায়গা পান লেন্ডল সিমন্স।
বারাথ দলে ফেরায় বাংলাদেশ থেকে দেশে ফিরে যেতে হচ্ছে সিমন্সকে।
ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি ঘরোয়া সিরিজে ব্যাট হাতে নি®প্রভ ছিলেন সিমন্স। চট্টগ্রাম টেস্টেও তিনি তেমন কিছু করতে পারেন নি।
ঢাকায় দ্বিতীয় টেস্টে ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কাইরন পাওয়েল দুজনই অর্ধশতক পান। দলে জায়গা ধরে রেখেছেন তারা।
৬ নভেম্বর থেকে দিল্লিতে প্রথম টেস্ট শুরু হবে। কলকাতা ও মুম্বাইয়ে হবে পরের দুই টেস্ট। পরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দল দুটি।
দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), অ্যাড্রিয়ান বারাথ, কার্লটন বাফ (উইকেটরক্ষক), দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যেথওয়েট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, কার্ক এডওয়ার্ডস, কাইরন পাওয়েল, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫৯ ঘ.
bdnews24