২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সানির বিষয়টি থেকে অন্যদের শিক্ষা নেয়া উচিত'

সিরিজ চলাকালে বাইরের খাবার খেয়ে অসুস্থ ইলিয়াস সানির দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া অন্য ক্রিকেটারদের জন্য একটি শিক্ষা বলে মনে করছেন বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ চলাকালে বাইরের খাবার খেয়ে অসুস্থ ইলিয়াস সানির দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়া অন্য ক্রিকেটারদের জন্য একটি শিক্ষা বলে মনে করছেন বিসিবির ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। শনিবার এ ব্যাপারে তিনি বলেন, "এটা ক্রিকেটারদের শিক্ষার বিষয়। কোন কোন খাবার খেতে পারবেন বা কোন গুলো খাওয়া ঠিক হবে না তা নিয়ে আমরা ক্লাসও নিয়ে থাকি।" "সারা বছরই তাদের খাবারের ব্যাপারে সচেতন থাকা উচিত। সতর্ক না হলে যে কোন সময় তারা এভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন," যোগ করেন তিনি। চট্টগ্রাম টেস্টের সেরা পারফর্মার সানি শুক্রবার রাতেই পেটের পীড়ায় আক্রান্ত হন। শেষ মুহূর্ত পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু তিনি খেলার মতো সুস্থ না হওয়ায় বাংলাদেশের ৬২তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় সোহরাওয়ার্দী শুভর। এ ব্যাপারে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ বলেন, "বাসার খাবার খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়লে তা হলে কি আর করার থাকতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১৩১ ঘ.