২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেসারদের উন্নতির প্রত্যাশায় ধোনি

ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে দারুণ খুশি মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের অধিনায়ক দলের পেসারদের উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ব্যবধানে হারিয়ে দারুণ খুশি মহেন্দ্র সিং ধোনি। তবে ভারতের অধিনায়ক দলের পেসারদের উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করছেন। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেনে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৯৫ রানে হারায় ভারত। খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, "ফিল্ডিংয়ে আমাদের উন্নতি হয়েছে। তবে পেসারদের এখনো উন্নতির প্রয়োজন আছে। তাদের আরো উন্নতি করার চেষ্টা করতে হবে।" ৫-০ ব্যবধানে জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়েছে ভারতের। ১১৮ পয়েন্ট নিয়ে তারা এখন তৃতীয় স্থানে। আর সিরিজে বিধ্বস্ত হওয়া ইংল্যান্ডের অবনতি হয়েছে। ১০৬ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৩ঘ.