২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার স্টেডিয়ামের সম্ভাব্য স্থান পরিদর্শন

কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের সম্ভাব্য চারটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের সম্ভাব্য চারটি স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মুস্তফা কামাল। পরিদর্শন শেষে তিনি জানান, "জমি বরাদ্দ পাওয়ার পর বিসিবি নিজস্ব অর্থায়নে স্টেডিয়ামের কাজ শুরু করবে।" সৈকতের ইসলামিয়া মাদ্রাসা পয়েন্টের খালি জমিটিই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জন্য সবচেয়ে ভালো জায়গা বলে জানান তিনি। এই জমি বরাদ্দ চেয়ে সরকারের কাছে প্রস্তাব রাখবে বিসিবি। তিনি বলেন, "সরকারের সম্মতি পেলেই আগামী তিন মাসের মধ্যে স্টেডিয়াম নির্মাণের কাজে হাত দেয়া হবে এবং ২০১৩ সাল নাগাদ কাজ শেষ হবে।" এ সময় বিসিবির দ্ইু সহ-সভাপতি মাহবুব আনাম ও আহমেদ সাজ্জাদুল আলম ববি, বিসিবির মাঠ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত ব্যবস্থাপনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুন্না, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্র্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৪ঘ.