২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জয় এবং মাহমুদুল্লাহর আক্ষেপ

চার বছর পর টি-টোয়েন্টি জয়ের উৎসবে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি মাহমুদুল্ল¬াহ রিয়াদ। কারণ প্রচন্ড জ্বরে আক্রান্ত বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছর পর টি-টোয়েন্টি জয়ের উৎসবে সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারেননি মাহমুদুল্ল¬াহ রিয়াদ। কারণ প্রচন্ড জ্বরে আক্রান্ত বাংলাদেশের নতুন সহ-অধিনায়ক । জ্বরের তীব্রতায় ইতিমধ্যেই হোটেল ছেড়ে বাসায় চলে গেছেন তিনি। দশটি টেস্ট ও ৭৩টি ওয়ানডে খেলা মাহমুদুল্ল¬াহর সোমবার সকালে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। তাই অনুশীলন করতে পারেননি। সোমবার রাতে জ্বরের তীব্রতা আরো বেড়ে যায়। মঙ্গলবার সকালেই নিশ্চিত হয়ে যায় সহ-অধিনায়ককে ছাড়াই একাদশ সাজাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের ম্যানেজার জাহিদ রাজ্জাক মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "অনুশীলন না করলেও মাহমুদুল্ল¬াহর ব্যাপারে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু সোমবার রাতে তার জ্বর বাড়তে থাকায় শেষ পর্যন্ত তাকে খেলানো সম্ভব হয়নি।" মাহমুদুল্ল¬াহর স্ত্রী ও শাশুড়ি মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে হোটেল থেকে বাসায় নিয়ে যান। ওয়ানডে সিরিজে মাহমুদুল্ল¬াহর খেলার সম্ভাবনা সম্পর্কে জাহিদ রাজ্জাক বলেন, "জ্বর না কমা পর্যন্ত এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। জ্বর থেকে সেরে উঠলেও সুস্থতার পরীক্ষা দিয়েই খেলতে নামবেন তিনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪২ঘ.