২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার 'আসামী'র তালিকায় আকমল ভাইদের নাম

'স্পট ফিক্সিং' মামলায় এবার উঠে এসেছে দুই ভাই কামরান ও উমর আকমল এবং পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজের নাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় এবার উঠে এসেছে দুই ভাই কামরান ও উমর আকমল এবং পাকিস্তানের আরেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজের নাম। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে বাদী পক্ষের উকিল আফতাব জাফরজি দাবি করেন, অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমির ছাড়াও উমর ও কামরান আকমল এবং পেসার ওয়াহাব রিয়াজও 'স্পট ফিক্সিং' এর সঙ্গে যুক্ত ছিলেন। গত বছর পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় ক্রিকেটারদের এজেন্ট মাজিদ মাজহারের সঙ্গে নাম গোপন করে দেখা করেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা 'নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'-এর একজন সাংবাদিক। জাফরজি বৃহস্পতিবার শুনানি চলার সময় আদালতকে জানান, মাজহারের সঙ্গে ঐ সাংবাদিকের কথোপকথনের সময় সাত জন ক্রিকেটারের নাম উঠে আসে। তবে অন্য ক্রিকেটার ইমরান ফারহাত সম্পর্কে মাজহার বলেছিলেন, "বিষয়টির সঙ্গে তিনি সেভাবে জড়িত নন।" এছাড়া শুনানিতে সালমান বাটের ইচ্ছাকৃতভাবে এক ওভার রান না করার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪৬ঘ.