ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইডেন গার্ডেনের পুরোপুরি প্রস্তুতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ১০ দিন সময় বাড়ানোর অনুরোধ করেছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে তাদের ওই অনুরোধে সাড়া দেয়নি আইসিসি।
বেঁধে দেয়া সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে না পারায় ২৭ ফেব্র"য়ারি বি-গ্র"পের ভারত-ইংল্যান্ড ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন না করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
৩১ জানুয়ারির মধ্যে মাঠের প্রস্তুতি কাজ শেষ করার কথা ছিলো। তবে আইসিসির পর্যবেক্ষক দল ২৫ জানুয়ারি মাঠটি পর্যবেক্ষণ করে নির্ধারিত সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে না বলে জানায়।
ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গলের প্রধান জাগমোহন ডালমিয়া বিসিসিআই'র পক্ষ থেকে আইসিসির কাছে মাঠ পুরোপুরি প্রস্তুত করার জন্য আরো ১০ দিন সময় বাড়ানোর অনুরোধ করেন।
উত্তরে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "আমি তাকে বলেছি যে, আইসিসি তার অনুরোধ মঞ্জুর করতে পারছে না। এটার সঙ্গে আমাদের অনেক পরিকল্পনা ও নিয়ম-নীতি জড়িত আছে।"
খেলাটি কোথায় হবে তা এখনো জানায়নি আইসিসি।
ইডেন গার্ডেনে বিশ্বকাপের গ্র"প পর্যায়ের আরো তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। সেগুলো হলো, আয়ারল্যান্ড-হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে-কেনিয়া। তবে বাকি তিনটি ম্যাচের ভাগ্য নিয়ে এখনই কিছু জানাতে চায় না আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১২৩ ঘ.
bdnews24