২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চোটের তালিকায় ব্রেসন্যান

পায়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজে খেলতে পারছেন না ইংল্যান্ডের মিডিয়াম পেসার টিম ব্রেসন্যান। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজে খেলতে পারছেন না ইংল্যান্ডের মিডিয়াম পেসার টিম ব্রেসন্যান। তবে আশা করা হচ্ছে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। হোবার্টে দ্বিতীয় একদিনের খেলার সময় চোট পান ব্রেসন্যান। ব্যাট করেন রানার নিয়ে। দলের এক কর্মকর্তা জানান, চিকিৎসার জন্য দেশে ফিরে যাবেন তিনি। তার বদলে মাঠে দেখা যেতে পারে স্টিভেন ফিনকে। আহত হওয়ায় এরই মধ্যে দর্শক হয়ে গেছেন স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান। এ অবস্থায় ব্রেসন্যানের চোট ইংল্যান্ডের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিল। শুধু তাই নয়, সিডনিতে খেলেননি কেভিন পিটারসেনও। ব্রেসন্যানের বদলে সিডনিতে তৃতীয় একদিনের খেলায় অভিষেক হয় সিমার ক্রিস ওয়াকেসের। কিন্তু তার দল অজিদের কাছে হার মানে ৪ উইকেটে। ফলে ৭ ম্যাচের একদিনের সিরিজে ৩-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৯ ঘ.