ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন অলরাউন্ডার লিউক উডকক। এছাড়া সুস্থ হয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন জ্যাকব ওরামও।
প্রধান নির্বাচক মার্ক গ্রেটব্যাচ বলেন, তিনজন স্পিনার খেলানোর কথা মাথায় রেখে উডকককে দলে নেয়া হয়েছে। এছাড়া দলে জায়গা পেতে কয়েক বছর ধরে উডকক কঠোর পরিশ্রম করছেন।
দলের অন্য দুই স্পিনার হলেন ড্যানিয়েল ভেট্টরি ও নাথান ম্যাককালাম।
দল: ড্যানিয়েল ভেট্টোরি(অধিনায়ক), হ্যামিশ বেনেট, জেমস ফ্রাঙ্কলিন, মার্টিন গুপটিল, জেমি হাউ, ব্রেন্ডন ম্যাককালাম, নাথান ম্যাককালাম, কাইল মিলস, জেকব ওরাম, জেসি রাইডার, টিম সুথি, স্কট স্টাইরিস, রস টেলর(সহ-অধিনায়ক), কেন উইলিয়ামস ও লিউক উডকক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৬ ঘ.
bdnews24