২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রোপচার হলো হাসির

মাইকেল হাসির বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল ঘোষণার মাত্র এক ঘন্টা আগে তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাইকেল হাসির বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল ঘোষণার মাত্র এক ঘন্টা আগে তার বাঁ পায়ে অস্ত্রোপচার করা হয়। মেলবোর্নে রোববার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের খেলার সময় চোট পান হাসি। তখন অবশ্য এই চোটকে সামান্য বলেই মনে করা হয়েছিল। তবে স্ক্যান করার পর চোট বেশ গুরুতর বলে জানান চিকিৎসকরা। খেলায় অস্ট্রেলিয়া জেতে ৬ উইকেটে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি খেলায় হাসির জায়গায় খেলবেন শন মার্শ। আর হাসি যদি বিশ্বকাপে খেলতে না পারেন, তাহলে হয়তো প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন মার্শ। বিশ্বকাপে গ্র"প পর্বে নিজেদের প্রথম খেলায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা হবে ২১ ফেব্র"য়ারি, আহমেদাবাদে। নকআউট পর্বের খেলা শুরু হবে এক মাস পর। গ্র"প পর্বে না পেলেও হাসিকে অন্তত নকআউট পর্বে দলে পেতে চায় অস্ট্রেলিয়া। গত বিশ্বকাপেও অ্যান্ড্রু সায়মন্ডসকে নিয়ে একই সমস্যায় পড়েছিল অস্ট্রেলিয়া। পরে দলে ফিরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে সায়মন্ডস গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান অ্যান্ড্রু হিলডিচ বলেন, "দুর্ঘটনাটি ঘটলো অসময়ে। হাসি আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাকে চূড়ান্ত দলে রাখা হয়েছে। তবে তার বিশ্বকাপে খেলা না খেলার বিষয়টি নির্ভর করছে তার সুস্থ হয়ে ওঠার উপর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০১৫ ঘ.