২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৯১

সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানের জয়ের লক্ষ্য দিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে ১৯১ রানের জয়ের লক্ষ্য দিয়েছে ভারত। জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৯০ রানে গুটিয়ে যায় ভারত। নির্ধারিত ৫০ ওভার খেলতে পারেনি তারা। খেলেছে ৪৭ ওভার ২ বল। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। মুরালি বিজয় (১৬), শচীন টেন্ডুলকার (২৪) ও বিরাট কোহলী (২২) সাজঘরে ফিরে গেলে ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। এ অবস্থায় দলের হাল ধরে খেলতে থাকেন যুবরাজ সিং। সঙ্গী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৬৮ বলে ৫৩ রান করে সটসবের বলে আউট হয়ে যান যুবরাজ। ধোনিও ৩৮ রান করে যুবরাজকে অনুসরণ করেন। ফলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৭২, ছয় উইকেটে। এরপর আর কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। সটসবে ৪ উইকেট নেন ২২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০২ ঘ.