২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন কলিংউড

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার পল কলিংউড। অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট অবশ্য খেলছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার পল কলিংউড। অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট অবশ্য খেলছেন তিনি। তবে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে খেলে যাবেন তিনি। টেস্টে কলিংউডের অভিষেক হয় ২০০৩ সালে শ্রীলঙ্কার গলে। তিনি মোট ৬৮টি টেস্ট খেলেছেন। সিডনি টেস্টের এক পালা বাদ দিয়ে রান করেছেন ৪,২৫৯। সর্বোচ্চ রান ২০৩। এই ইনিংসটি খেলেন তিনি অ্যাডিলেডে, ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। কলিংউড বলেন, "ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলা ছিল আমার জীবনের স্বপ্ন। আমি ভাগ্যবান যে তা পূরণ হয়েছে।" টেস্ট জীবনকে বেশ উপভোগ করেছেন বলে জানিয়ে তিনি বলেন, "তাই এখন তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দিতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০০৯ ঘ.