২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল

বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে মাঠ অনুপযুক্ত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে। শুক্রবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট মাঠে একদিনের এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার ম্যাচ রেফারি রকিবুল হাসান দুই আম্পায়ার এনামুল হক মনি এবং আনিসুর রহমানকে নিয়ে মাঠ পরিদর্শনে যান। মাঠ খেলার অনুপযুক্ত থাকায় বিসিবি এবং নিউজিল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে খেলাটি বাতিল ঘোষণা করেন রকিবুল হাসান। তবে শুক্রবার বিশ্রামে থাকছে না কিউইরা। সকাল নয়টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন ড্যানিয়েল ভেট্টোরি'রা। একদিনের সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের সঙ্গে ৩ অক্টোবর আরেকটি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা নিউজিল্যান্ডের। কিন্তু মাঠ দেখে সেই ম্যাচ নিয়েও আশাবাদী হতে পারছেন না রকিবুল। বিসিবি একাদশের নেতৃত্ব দেবেন মোহাম্মদ আশরাফুল। পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে গত মঙ্গলবার রাতে ঢাকায় আসে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশ-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলা হবে ৫ অক্টোবর। সব খেলাই হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচ/এনআই/১৭১০ ঘ.