২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ ছেড়ে টিভি'তে ফ্লিনটফ

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এখন টিভিতে কাজ করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এখন টিভিতে কাজ করবেন তিনি। প্রচুর অর্থের বিনিময়ে ফ্লিনটফ ইংল্যান্ডের আইটিভি'র একটি অ্যাডভেঞ্চার সিরিজে যোগ দিতে রাজি হয়েছেন। অনুষ্ঠানটিতে মাইক টাইসন ও জো ক্যালজাগের মতো ক্রীড়া তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ভবিষ্যতে টিভি ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকাতেও দেখা যেতে পারে তাকে। ১৯৯৮ সালে অভিষেক হওয়ার পর ফ্লিনটফ ইংল্যান্ডের জাতীয় দলের অন্যতম হাতিয়ারে পরিণত হন। শুধু দলের অধিনায়কই নন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। স