২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে সিরিজে ভালো ভাবেই টিকে থাকলো তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এ জয়ের ফলে সিরিজে ভালো ভাবেই টিকে থাকলো তারা। রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। ৪৬ ওভার ১ বল খেলে ১৭০ রান তোলে তারা। সব ক'টি উইকেট হারিয়ে। জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান বিরেন্দর শেবাগের চমৎকার ব্যাটিংয়ের সুবাদে মাত্র চার উইকেট হারিয়েই জয় পেয়ে যায় ভারত। ৯৩ বল হাতে রেখে। এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন শেবাগ। ৯৯ রানে অপরাজিত ছিলেন। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় শূন্য রানে উদ্বোধনী ব্যাটসম্যান উপল থারাঙ্গা আউট হলে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। শুরু হয় ব্যাটসম্যানদের আসা যাওয়ার পালা। এরপর অধিনায়ক কুমার সাঙ্কাকারা (২), মাহেলা জয়াবর্ধনে (৪) ও থিলান সামারাবীরা (৭) সাজঘরের পথ ধরেন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে