২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ভারতের

টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 05:04 PM

Updated : 25 Aug 2022, 12:09 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ভারত। জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৪০ রান, ৫ উইকেটে। জবাবে ভারত জয়ের লক্ষ্য ১৪১ টপকে ১৪৪ রানে পৌঁছে যায়, ৩ উইকেট হারিয়ে। তখনো হাতে ছিল ১২ বল। জিম্বাবুয়ের তাতেন্দা তাইবু দলের পক্ষে সবচেয়ে বেশি অপরাজিত ৪৫ রান করেন। চার্লস কভেন্ট্রি ২৮ ও ব্রেন্ডন টেলর করেন ২৭। অশোক দিন্দা ১৫ রানে দুই উইকেট নেন। অমিত মিশ্র ২১, প্রজ্ঞান ওঝা ২৬ ও রবিচন্দ্রন অশ্বিন ৪৮ রান দিয়ে একটি করে উইকেট নেন। ভারতের মুরালি বিজয় করেন ৪৬ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন হার না মানা ৭২ রানের একটি ইনিংস। চামু চিবাবা ১৯, রয় প্রাইস ২৫ ও তেন্দাই চাতারা ২৭ রান দিয়ে একটি করে উইকেট নেন। ম্যাচ ও সিরিজ সেরা হন ভারতের অধিনায়ক সুরেশ রায়না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২৩০০ ঘ.