২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশিক্ষণে ফিরছেন গ্রায়েম স্মিথ

আঙ্গুলের চোট সারিয়ে শীঘ্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রশিক্ষণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 08:26 PM

কেপটাউন, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্গুলের চোট সারিয়ে শীঘ্রই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রশিক্ষণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজে বলেন, "ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রশিক্ষণ নিতে প্রস্তুত তিনি (স্মিথ)। গত সপ্তাহে গ্রায়েমের সামান্য জ্বর ছিল। কিন্তু বুধবার থেকে প্র্যাকটিস শুরু করতে পারবেন স্মিথ।" দক্ষিণ আফ্রিকার ক্রিকেট চিকিৎসক দলও সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, আঙ্গুলের চোট থেকে সম্পূর্ণ সেরে উঠেছেন স্মিথ। ১৫ মার্চ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বীরেন্দর শেবাগের ক্যাচ লুফে নিয়েছিলেন স্মিথ। এসময় ডান হাতের মাঝের আঙ্গুল ভেঙ্গে গেলে দক্ষিণ আফ্রিকা ফিরতে বাধ্য হন তিনি। এর আগে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে যেয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পেয়ে একদিনের সিরিজ থেকে ছিটকে পড়েছিলেন প্রোটিয়াস অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্মিথের দল প্রথম ম্যাচে (২ মে) সেন্ট লুসিয়ায় ভারতের বিপক্ষে খেলবে এবং দ্বিতীয় ম্যাচে (৫ মে) বার্বাডোসে আফগানিস্তানের মুখোমুখী হবে। তবে বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯২৫ ঘ.