২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকানের কাছে হার চেন্নাইয়ের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার ডেকান চার্জার্স ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 02:35 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার ডেকান চার্জার্স ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ করে মহেন্দ্র সিং ধোনীর নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংস। জবাবে ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডেকান চার্জার্স, ৪ উইকেটে। নাগপুরের বিদার্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে চেন্নাইয়ের দুই উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ও ম্যাথু হেইডেন। তবে শুরুটা ভাল হয়নি কিংসদের। দলীয় ৪১ রানের মাথায় হার্মিত সিংয়ের বলে অ্যাডাম গিলক্রিস্টের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন হেইডেন (১৯)। এরপর তার সঙ্গী হন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান বিজয় ২৩ রানে। দুই উদ্বোধনীকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। একে একে ফিরে যান অধিনায়ক ধোনি (৭), মাইকেল হাসি (৮), বদ্রিনাথ (৬) ও অশ্বিন (৫)। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন সুরেশ রায়না। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি। তিনটি উইকেট নেন রায়ান হ্যারিস, ১৮ রান দিয়ে। এছাড়া একটি করে উইকেট নেন আরপি সিং, হার্মিত সিং, অ্যান্ড্রু সাইমন্ডস ও প্রজ্ঞান ওঝা। ১৩৯ রানের তাড়া করতে নেমে ফিরে যান ডেকান চার্জার্সের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট (৭) ও মনিষ মিশ্র (২১)। দু'টি উইকেটই নেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর রায়নার বলে প্রজ্ঞানের হাতে ধরা পড়ে তাদের সঙ্গী হন রহিত শর্মা ৮ রানে। কিন্তু দলকে খাত থেকে টেনে তোলেন তিরুমালাসেত্তি সুমন। ৪টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। আর দলকে নিয়ে যান জয়ের দ্বার প্রান্তে। অবশ্য জাকাতির বলে রায়নার হাতে ক্যাচ দিলেও দল ততক্ষণে পৌঁছে গেছে নিরাপদ স্থানে। পরে দুই অপরাজিত ব্যাটসম্যান সাইমন্ডসের ২৭ ও স্মিথের ১৩ রানের ওপর ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় ডেকান। একটি করে উইকেট পান শাদাব জাকাতি ও রায়না। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রায়ান হ্যারিস (ডেকান)। ১১ ম্যাচে চেন্নাইয়ের (৫ম) ১০ পয়েন্ট । সমান খেলায় ডেকানের (৭ম) সংগ্রহও সমান। এছাড়া ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স (১০ম্যাচে)। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ডেয়ারডেভিলস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/২০২৫ ঘ.