২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেন্নাই সুপার কিংস শেষ চারে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৭তম ম্যাচে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ২৪ রানে হারিয়েছে শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 07:38 AM

Updated : 24 Aug 2022, 08:16 PM

চেন্নাই, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৭তম ম্যাচে মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ২৪ রানে হারিয়েছে শচীন টেন্ডুলকারের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে। চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে তোলে ১৬৫ রান, ৪ উইকেটে। জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস গুটিয়ে যায় ১৪১ রানে, ৯ উইকেট হারিয়ে। চেন্নাইয়ের ম্যাথু হেডেন ৩৫ রান করে কেরন পোলার্ডের বলে সতিশের হাতে ধরা পড়েন। তিনি খেলেন ৩১ বল। এটি দলের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। সুরেশ কুমার রায়না ১৮ বল খরচে ২৩ রান তোলে ব্রাভোর বলে ধাওয়ানের কাছে উইকেট সপে দেন। মহেন্দ্র সিং ধোনি ৩১ রান (১৮ বল) সংগ্রহ করে হেডেনের পথ ধরে সাজঘরে ফিরে যান। বাদ্রিনাথ খেলেন হার না মানা ৩০ রানের ইনিংস, ১৮ বল খরচ করে। কেরন পোলার্ড ২৭ রানে ২ উইকেট লাভ করেন। হরভজন সিং ও ডোয়েনে ব্রাভো ১টি করে উইকেট নেন। মুম্বাই অধিনায়ক শচীন টেন্ডুলকার ব্যক্তিগত ৪৫ রানের মাথায় থিলান থুসারার বলে বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন। তিনি সীমানার ওপারে বল পাঠান ছয়বার। হরভজন সিং এর উইকেট উপড়ে দেন বোলিঙ্গার, তিনি ২৩ বলে করেন ৩৩ রান। শেখর ধাওয়ান ১৬ ও সোরাব তিওয়ারি ১৪ রানে আউট হন। অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানের ঘরে পৌঁছতে পারেননি। থিলান থুসারা ১৬ রানে এবং রবিচন্দ্রন অ্যাসুইন ২২ রানে ২টি করে উইকেট শিকার করেন। তাইয়াগি, বোলিঙ্গার, জাকাতি ও সুরেশ রায়না একটি করে উইকেট পান। ম্যাচ সেরা হন চেন্নাই সুপার কিংসের সুরেশ কুমার রায়না। মুম্বাই ইন্ডিয়ান্স ৯ ম্যাচ খেলে পয়েন্ট তালিকায় প্রথম স্থান ধরে রেখেছে। এক ম্যাচ বেশি খেলে চেন্নাই সুপার কিংস ১০ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩০৫ ঘ.