লন্ডন, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পল কলিংউডকে অধিনায়ক করে ২০ ওভারের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
এছাড়া চোট পাওয়ার পরও কাইল মিলস, জ্যাকব ওরাম, আরন রেডমন্ড ও ইয়ান বাটলারকে রাখা হয়েছে নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে। তবে আদৌ তারা দলে থাকবেন কি না, তা চূড়ান্ত করা হবে আগামী তিন সপ্তাহের মধ্যে তাদের মাঠে নামার মতো সুস্থ হয়ে ওঠার ওপর।
ওয়েস্ট ইন্ডিজে ৩০ এপ্রিল শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ১৬ মে।
ইংল্যান্ড দল: পল কলিংউড (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, রবি বোপারা, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, ক্রেগ কিসওয়াটার, মাইকেল লাম্ব, ইয়ন মর্গান, কেভিন পিটারসেন, আজমল শাহজাদ, রায়ান সাইডবটম, গ্রায়েম সোয়ান, জেমস ট্রেডওয়েল, লুক রাইট ও মাইকেল ইয়ার্ডি।
নিউজিল্যান্ড দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), ব্রেন্ডন ম্যাককালাম, জেসি রাইডার, মার্টিন গুপটিল, রস টেলর, স্কট স্টাইরিশ, আরন রেডমন্ড, জ্যাকব ওরাম, গ্যারেথ হোপকিনস, রব নিকল, নাথান ম্যাককালাম, কাইল মিলস, টিম সুথি, শেন বন্ড ও ইয়ান বাটলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/টিআর/১৮৪৭ ঘ.
bdnews24