ওয়েলিংটন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইকেল ক্লার্কের ত্রয়োদশ শতক ও মার্কাস নর্থের অপরাজিত অর্ধ-শতকের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথমদিন শেষে ৪ উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ২৫ রানেই বেন্ট আর্নেলের বলে রস টেলরেরর হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান হুগজ (২০)।
দ্বিতীয় উইকেট জুটিতে ক্যাটিচের সঙ্গে যোগ দেন অধিনায়ক রিকি পন্টিং। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত
bdnews24