চট্টগ্রাম, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে দলে নেয়া হয়েছে মিডিয়াম পেসার নাজমুল হোসেনকে।
চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি বুধবার। অনুশীলন করেন বৃহস্পতিবার সকালে।
মাংসপেশীর চোট সেরে যাওয়ায় দলে নেয়া হয় তাকে। জানুয়ারিতে তিন দেশের ক্রিকেট টুর্নামেন্টে খেলতে পারেননি এই চোটের কারণেই।
নাজমুল ৩২টি একদিনের ম্যাচে উইকেট নিয়েছেন ৩৬টি। গড় ৩৩.১৬।
তিন ম্যাচের একদিনের সিরিজে ইংল্যান্ড এগিয়ে আছে ২-০ তে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৫ ঘ.
bdnews24