২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগান, ওরিয়েন্ট ও ভিক্টোরিয়ার জয়

ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবার ওল্ড ডিওএইচএসকে ১৮ রানে হারিয়েছে কলাবাগান স্পোর্টিং ক্লাব। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ওরিয়েন্ট স্পোর্টিং। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে ৩ উইকেটে হার মেনেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 03:42 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শনিবার ওল্ড ডিওএইচএসকে ১৮ রানে হারিয়েছে কলাবাগান স্পোর্টিং ক্লাব। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে ওরিয়েন্ট স্পোর্টিং। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কাছে ৩ উইকেটে হার মেনেছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে টসে জিতে ওল্ড ডিওএইচএস ব্যাট করতে পাঠায় কলাবাগানকে। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৯ রান করে দলটি। দলের পক্ষে নাজমুস সাদাত ১০৫ বলে করেন সর্বোচ্চ ৭১ রান। ইজাজ আহমেদ ৩৬ বলে ৪৯ ও নাসির উদ্দিন ৫৮ বলে করেন ৩৭। রান তাড়া করতে নেমে ৪৯ ওভার ২ বলে ওল্ড ডিওএইচএস গুটিয়ে যায় ২৪১ রানে। দলের পক্ষে মেহরাব হোসেন ৮৭ বলে করেন সর্বোচ্চ ৭১। এছাড়া তানভীর ৮৩ বলে ৩৯ রান করেন। কলাবাগানের শাহাদাত হোসেন ৪ উইকেট ৩৪ রানে। মোহাম্মদ শরিফ ৪৮ রানে নেন ৩ উইকেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিসিএস ৪৯ ওভার ৫ বলে ২৪১ রান করে। দলের পক্ষে সুভাগত হোম ৬৭, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৬০, সৈকত আলী ৪৪ ও তাপস ঘোষ ২৭ রান করেন। আরসালান মীর ৩ উইকেট নেন ২৬ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও মনির হোসাইন খান। এজন্য রব্বির খরচ হয় ৪৯ রান। মনির দেন ৫২। রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়া ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ২৪২ রানে পৌঁছে যায়। দলের পক্ষে মাইসুকুর রহমান রিয়াল অপরাজিত ৯১ ও মোমিনুল হক ৭০ রান করেন। ওয়াকাস ৩ উইকেট নেন ৫৭ রানে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে প্রাইম দোলেশ্বর ৮ উইকেটে করে ২০১ রান। রান তাড়া করতে গিয়ে ওরিয়েন্ট স্পোর্টিং জয়ের লক্ষ্য ২০২ টপকে ৬ উইকেটে ২০৫ রানে পৌঁছে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/এনআই/২১২৬ ঘ.