২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রডের অস্ট্রেলিয়া সফর শেষ

পাকস্থলীর মাংস পেশি ছিঁড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকস্থলীর মাংস পেশি ছিঁড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের। অ্যাশেজ সিরিজের এখনো দু'টি টেস্ট বাকি। এছাড়া সাত ম্যাচের একদিনের সিরিজ এখনো শুরু হয়নি। প্রথমটি হবে মেলবোর্নে ১৬ জানুয়ারি। অ্যাডিলেড টেস্টের চতুর্থদিন ২৪ বছর বয়সী ব্রডের পাকস্থলীর মাংস পেশি ছিঁড়ে যায়। দলের চিকিৎসক নিক পিয়ের্স এক বিবৃতিতে একথা নিশ্চিত করেছেন। দলের এক মুখপাত্র বলেন, অচিরেই ব্রড দেশে ফিরে যাবেন। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় তিনি যাতে খেলতে পারেন সেজন্য সেখানে তার চিকিৎসা করা হবে। বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯০৬ ঘ.