২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের চোটের কারণে দলে ওসমান

মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের আঙ্গুলের চোট সেরে যাবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 11:37 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের আঙ্গুলের চোট সেরে যাবে বলে আশা করা হচ্ছে। তারপরও চিন্তায় আছেন নির্বাচকরা। সাবধানতার মার নেই, এই চিন্তা করে দলে নিয়েছেন তারা নিউ সাউথ ওয়েলস ব্যাটসম্যান ওসমান খাওয়াজাকে। ২৪ বছর বয়সী ওসমান এখনো অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাননি। বুধবার মেলবোর্নে তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা। ওয়াকায় তৃতীয়দিন বিকেলে সেকেন্ড স্লিপে জনাথন ট্রটের ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে আঙ্গুলে চোট পান পন্টিং। ক্যাচটিও ধরতে পারেননি তিনি। নির্বাচক প্যানেলের চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচ বলেন, "বক্সিং ডে টেস্টের আগেই পন্টিংয়ের সেরে ওঠার ব্যাপারে প্যানেলের সদস্যদের আস্থা রয়েছে। তারপরও পূর্ব-সতর্কতার অংশ হিসেবে দলে নেয়া হয়েছে ওসমানকে।" ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গারও পন্টিংয়ের সেরে ওঠার ব্যাপারে খুবই আশাবাদী। পন্টিংয়ের ব্যাট অবশ্য কথা বলছে না। অ্যাশেজ সিরিজের ছয় ইনিংসে রান করেছেন মাত্র ৮৩। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। দল: শেন ওয়াটসন, ফিলিপ হিউজেস, রিকি পন্টিং (অধিনায়ক), মাইকেল ক্লার্ক, মাইক হাসি, স্টিভেন স্মিথ, ব্রাড হ্যাডিন (উইকেটরক্ষক), মিচেল জনসন, রায়ান হ্যারিস, পিটার সিডল, মাইকেল বিয়ার, বেন হিলফেনহস ও ওসমন খাওয়াজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৬ ঘ.