ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট এক ইনিংস ও ৭১ রানে জিতলেও ইংল্যান্ডকে হারাতে হয়েছে পেসার স্টুয়ার্ট ব্রডকে। পাকস্থলীর মাংসপেশিতে চোট পাওয়ায় অস্ট্রেলিয়া সফর শেষ হয়ে গেছে তার।
অ্যাডিলেড ওভালে সোমবার বিকেলে দ্বিতীয় স্পেল শুরু করার সময়ই ব্রড তা বুঝতে পারেন বলে স্বীকারও করেছেন। মঙ্গলবার পঞ্চম ও শেষদিনের খেলা শুরুর আগেই জানিয়ে দেয়া হয় অ্যাশেজ সিরিজে আর মাঠে নামতে পারছেন না তিনি।
এর আগে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের (ইসিবি) চিকিৎসা বিষয়ক প্রধান কর্মকর্তা নিক প্রাইস জানান, ব্রডের পাকস্থলীর মাংসপেশি ছিঁড়ে গেছে।
বুধবারই ব্রডের ইংল্যান্ড ফিরে যাওয়ার কথা। সেখানে দশ সপ্তাহ ধরে তার চিকিৎসা করা হবে। আশা করা হচ্ছে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার শেষদিকে তিনি দলে ফিরতে পারবেন।
বিশ্বকাপ ক্রিকেট হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায়। শুরু হবে ১৯ ফেব্র"য়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৪ ঘ.
bdnews24