ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে দলে ডাক পেয়েছেন রঙ্গনা হেরাথ ও অজন্তা মেন্ডিস।
প্রথম দু'ম্যাচে খেলার জন্য দলে জায়গা পেয়েছেন তারা।
প্রথম দু'টি ম্যাচে খেলবেন না স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আর তার জায়গাতেই খেলতে পারেন হেরাথ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো খেলার পুরস্কার স্বরূপ তিনি দলে ডাক পান।
দল থেকে বাদ পড়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে খেলা দিনেশ চান্দিমল ও ধাম্মিকা প্রসাদ। চান্দিমলের জায়গায় ব্যাট করবেন থিলান সামারাবীরা। আর দলের দ্বিতীয় স্পিনারের ভূমিকা পালন করবেন অজন্তা মেন্ডিস।
দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরতে
bdnews24