২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোনে আড়িপাতার পক্ষে ব্রেট লিও

ক্রিকেটে ম্যাচ পাতানো রোধে আইসিসি'র ছদ্মবেশী গোয়েন্দা নিয়োগের পাশাপাশি ক্রিকেটারদের ফোনে আড়িপাতা দরকার বলে মনে করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি। যদিও তিনি স্বীকার করছেন এটি ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপের সামিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, ১৩ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে ম্যাচ পাতানো রোধে আইসিসি'র ছদ্মবেশী গোয়েন্দা নিয়োগের পাশাপাশি ক্রিকেটারদের ফোনে আড়িপাতা দরকার বলে মনে করেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি। যদিও তিনি স্বীকার করছেন এটি ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপের সামিল। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ পাতানো বন্ধে ছদ্মবেশী গোয়েন্দা নিয়োগের প্রস্তাব দিয়েছে। ভারতের পুনায় ক্রিকেট একাডেমীর উদ্বোধন করার সময় অজি পেসার বলেন, "ম্যাচ পাতানো রোধে আইসিসি'র কঠোর পদক্ষেপ নেয়া উচিত। এর কোনো বিকল্প নেই।" "আমি আমার ক্রিকেট-জীবনে শতভাগ সততা নিয়ে ক্রিকেট খেলেছি। তাই যে কোনো মূল্যে ম্যাচ পাতানো বন্ধ করতে হবে বলে আমি মনে করছি" বলেন তিনি। ৩৪ বছর বয়সী এই ফাস্ট বোলার চোটের কারণে এখন দলে নেই। তবে দলে ফেরার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। এ প্রসঙ্গে লি বলেন, তিনি এখন জাতীয় দলে খেলার জন্য পুরো সুস্থ। ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে তিনি বল করতে পারেন বলে দাবি করেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপে দলে ফেরারও স্বপ্ন দেখছেন ব্রেট লি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৭৩৮ ঘ.