রাজশাহী, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহম্মদ আশরাফুলের পর দ্বিতীয়দিন মঙ্গলবার শুভাগত চৌধুরী ও এনামুল হক জুনিয়রের শতকের ওপর ভর করে ঢাকা বিভাগ চেপে ধরেছে খুলনা বিভাগকে। ঢাকার ৪৯৬ রানের জবাবে খুলনা দিন শেষে তুলেছে ১৯১, ৬ উইকেটে।
রাজশাহী শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে খুলনার পক্ষে তুষার ইমরান ৫৪, নাজমুস সাদাত ৪৩, সোমাইয়া সরকার ২৪ ও মিঠুন আলি ১৯ রান করেন।
ঢাকা বিভাগের মোহম্মদ আশরাফুল ৩৫ রানে ২টি, ইলিয়াস সানি ৫০ রানে ২টি এবং মোহম্মদ শরিফ ৩০ রানে এক উইকেট নেন।
এর আগে ঢাকার আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান এনামুল ১৩৩ ও শুভাগত ১০৫ রান করেন।
খুলনার নাজমুস সাদাত ৬৮ ও মুরাদ খান ৬৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন।
যশোর শামসুল হুদা স্টেডিয়ামে দিনের আরেক খেলায় রাজশাহী বিভাগ প্রথম পালায় ১৬০ রান করেছে। জবাবে সিলেট বিভাগ মাঠে নামার মাত্র দুই বল পরই বৃষ্টি নামে। ফলে খেলা বন্ধ হয়ে যায়।
আগেরদিন সোমবার বৃষ্টির কারণে মাত্র ১৫ ওভার খেলা হয়। তাতে বিনা উইকেটে ২৪ রান করে রাজশাহী।
বগুড়ায় শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বৃষ্টিবিঘি
bdnews24