ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম খেলাতেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পর চোটের তালিকায় যুক্ত হয়েছেন পেসার নাজমুল হোসেন।
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের আঙ্গুলে চোট পান নাজমুল। সেলাই দিতে হয়েছে তিনটি। এ কারণে তাকে কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
দলের ফিজিও মাইকেল হেনরি জানান, এক সপ্তাহ পর তার সেলাই খোলা হবে। এরপর বোঝা যাবে কবে নাজমুল মাঠে ফিরতে পারবেন।
বাংলাদেশ দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেন, আগামী তিনটি একদিনের ম্যাচে নাজমুলকে মাঠে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি সব ঠিক থাকে, তাহলে হয়তো নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামতে পারেন নাজমুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24