২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরতে চান শোয়েব মালিক

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আশা করছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জাতীয় দলে ডাক পাবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আশা করছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জাতীয় দলে ডাক পাবেন তিনি। ২৬ অক্টোবর থেকে আবুধাবিতে সিরিজটি শুরু হবে। অগাস্টে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের পর শোয়েবকে দল থেকে বাদ দেয়া হয়। এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ''মাঠে ফেরার জন্য আমি পুরোপুরি তৈরি। যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আমাকে দলে ডাকা হয় তবে আমি আমার সেরাটা উজাড় করে দেব।'' দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে পাকিস্তান দু'টি টেস্ট, পাঁচটি একদিনের এবং দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট ম্যাচ দু'টি হবে আবুধাবী ও দুবাইতে। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের উচিত কিছুদিনের মধ্যেই দল ঘোষণা করা। আর নির্বাচিত খেলোয়াড়দের যত বেশি সম্ভব একসাথে ম্যাচ খেলা উচিত। এমনটাই মনে করেন পাকিস্তানের এই অলরাউন্ডার। আগামী বছর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৮২৩ ঘ.