২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ইনিংসের পথে খুলনা

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলায় প্রথম ইনিংসে বড় স্কোরের পথে হাঁটছে খুলনা বিভাগ। মঙ্গলবার প্রথমদিনের খেলা শেষে বরিশালের বিপক্ষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৬৩ রান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৫ রানে অল-আউট হয়েছে ঢাকা বিভাগ। জবাবে ২ উইকেটে ৭০ রান করেছে রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 03:43 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় পর্বের খেলায় প্রথম ইনিংসে বড় স্কোরের পথে হাঁটছে খুলনা বিভাগ। মঙ্গলবার প্রথমদিনের খেলা শেষে বরিশালের বিপক্ষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ২৬৩ রান। অন্য ম্যাচে রাজশাহীর বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৫ রানে অল-আউট হয়েছে ঢাকা বিভাগ। জবাবে ২ উইকেটে ৭০ রান করেছে রাজশাহী। আরেক খেলায় সিলেটকে ২০৭ রানে গুটিয়ে দিয়ে দিন শেষে ১ উইকেটে ২৯ রান করেছে চট্টগ্রাম। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে প্রথমদিন শেষে ৫ উইকেটে ২৬৩ রান তুলেছে খুলনা। নাজমুস সাদাত ৭৫, হাবিবুল বাশার ৮১ ও নিজামউদ্দিন রনি ৩৭ রান করেন। বরিশালের পক্ষে তিন উইকেট নেন আরাফাত সালাউদ্দিন। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকলাইন সাজিব ও শাহাজাদার বোলিং তোপে ঢাকার ইনিংস গুটিয়ে যায় ১৯৫ রানে। মেহরাব হোসেন জুনিয়র ৪৫, শরিফউল্ল