২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিংস ইলেভেনের নয়া অধিনায়ক সাঙ্গাকারা

বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর তৃতীয় আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের দলনায়কের দায়িত্ব যুবরাজ সিংয়ের কাছ থেকে কুমার সাঙ্গাকারা নিতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 01:52 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

নয়া দিল্লি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর তৃতীয় আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের দলনায়কের দায়িত্ব যুবরাজ সিংয়ের কাছ থেকে কুমার সাঙ্গাকারা নিতে যাচ্ছেন। কিন্তু শুধু গুঞ্জনের মধ্যে আটকে না থেকে শুক্রবার তা বাস্তব রূপ নিয়েছে। দলের প্রধান নির্বাহী অনিল শ্রীবাতসা শুক্রবার নয়া দিল্লিতে সাংবাদিকদের বলেন, "কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আমরা আশা করছি, তিনি দলের জন্য সুফল বয়ে আনবেন।" যুবরাজের নেতৃত্বে ২০০৮ সালে আইপিএল-এর প্রথম আসরে কিংস ইলেভেন সেমিফাইনালে ওঠে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় আসরে শেষ চারে যেতে পারেনি তারা। অধিনায়কের দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে যুবরাজের সঙ্গে কথা বলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, "যুবরাজের নেতৃত্বে খেলা আমি উপভোগ করেছি।" তাকে নেতৃত্ব দিতে সক্ষম ক্রিকেটার বলেও অভিহিত করেন সাঙ্গাকারা। তবে তিনি একথাও বলেন, "আসলে ক্রিকেটে কোনো কিছুই স্থির নয়, তাই আমি তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি অধিনায়কত্ব পরিবর্তনের এটাই সঠিক সময়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৪৯ ঘ.