২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে দর্শক ফ্লিনটফ

আবারো ডাক্তারের ছুরির নিচে যেতে হচ্ছে ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফকে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 12:46 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

লন্ডন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো ডাক্তারের ছুরির নিচে যেতে হচ্ছে ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফকে। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ এবার দর্শক হয়েই থাকতে হচ্ছে তাকে। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইংল্যান্ডের জার্সি গায়ে দেওয়া হচ্ছে না তার। এর আগেও হাঁটুতে অপারেশন করিয়েছেন তিনি। কিন্তু সেরে ওঠেননি, সমস্যা রয়েই যায়। তাই এ সপ্তাহে আবারো অপারেশন করতে হচ্ছে। ফলে মাঠ থেকে দূরে থাকতে হচ্ছে ৬ মাসের জন্য। খেলতে পারছেন না চেন্নাই সুপার কিংসের হয়েও। এ জন্য হতাশাও প্রকাশ করেন ফ্লিনটফ। ডান হাঁটুতে চিড় ধরায় ক্যারিয়ারের ভর দুপুরেই টেস্ট ক্রিকেট থেকে দূরে সরে যান ফ্লিনটফ। তার ধারণা, এতে তার একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘায়িত হবে। গত সেপ্টেম্বরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার সঙ্গে চুক্তি করতে চাইলেও তিনি তা ফিরিয়ে দেন। তবে ফ্লিনটফ একথাও জানিয়ে দেন যে টেস্ট না খেললেও ওয়ানডে ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যেতে চান তিনি। ফ্লিনটফ ৭৯ টেস্টে ৩,৮৪৫ রান করেছেন, গড় ৩১.৭৭। উইকেট নিয়েছেন ২২৬টি। এছাড়া ১৪১টি একদিনের ম্যাচে ৩২.০১ গড়ে রান করেছেন ৩,৩৯৪। ১৬৯টি উইকেটও নিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮৪৫ ঘ.